স্টাফ রির্পোটার: শ্রেণিকক্ষের প্রচলিত পাঠদান পদ্ধতিতে প্রযুক্তির সংযোজন এবং শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে চালু হলো অত্যাধুনিক স্মার্ট ক্লাসরুম। চীনের কমিউনিস্ট পার্টির উদ্যোগে ‘Lighting Up the Future’ শীর্ষক এ প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত স্মার্ট ক্লাসরুমটি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও উন্নয়ন সহযোগিতার একটি তাৎপর্যপূর্ণ নিদর্শন হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে অনারেবল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী জনাব লিউ হাইশিং এবং বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন। এ সময় আরও উপস্থিত ছিলেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ফেরদৌস হোসেন রনি এবং অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা।
চায়না ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের (CFPD) উদ্যোগে বাস্তবায়িত প্রকল্পটিতে সহযোগিতা করেছে বাংলাদেশে বসবাসরত চীনা প্রবাসীদের সংগঠন। অনুষ্ঠানে চীনা প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের তথ্য ও যোগাযোগ ব্যুরোর মহাপরিচালক হু ঝাওমিং, একই বিভাগের প্রথম ব্যুরোর মহাপরিচালক জনাব পেং শিউবিন, চায়না ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের মহাসচিব জনাব ওয়াং হেমিং, বাংলাদেশে বসবাসরত চীনা প্রবাসীদের সংগঠনের সভাপতি ঝাং ইউচাং এবং বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
বাংলাদেশের শিক্ষা প্রশাসনের প্রতিনিধিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা স্যারের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাব্যবস্থাকে আরও প্রযুক্তিবান্ধব করে তোলার প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করেছে। প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং আন্তর্জাতিক পরিসরে যোগাযোগ সম্প্রসারণের ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবেই স্মার্ট ক্লাসরুমের এই সংযোজনকে দেখা হচ্ছে।
আয়োজনটি ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও প্রাণচাঞ্চল্য। প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষকদ্বয়, গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর। আন্তর্জাতিক প্রতিনিধিদের সরাসরি উপস্থিতি এবং শিক্ষায় প্রযুক্তির ব্যবহার সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ শিক্ষার্থীদের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে।
নতুন স্মার্ট ক্লাসরুম সংযোজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির সেই পথচলায় যুক্ত হলো প্রযুক্তিনির্ভর শিক্ষার আরেকটি সম্ভাবনাময় অধ্যায়। এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, পাঠগ্রহণ ও দক্ষতা বিকাশে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন রোববার ১ নভেম্বর থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ আবেদ ...
স্টাফ রিপোর্টার: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি (সম্পূরক) পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ ডিসেম্ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বোর্ডভিত্তিক পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। সারাদেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এই সংখ্যা।শনিবার ৩১ অক্টোবর সকাল ১০টা ৪০ মিনিটে ফল প্রকাশ করা ...
সব মন্তব্য
No Comments