স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরায় থানা কৃষক দলের সদস্য সচিব মো. মমিনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। গত ৪ নভেম্বর দায়ের করা জিডির নম্বর ২৫৮।
জিডি সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর রাত ১টা ২০ মিনিটের দিকে ডেমরা থানাধীন মহাকাশ রোডের নিজ বাসায় অবস্থানকালে মো. মমিনের ব্যবহৃত মোবাইল ফোনে একটি হোয়াটসঅ্যাপ কল আসে। ০১৮৮৩-১৬৬৭২৫ নম্বর থেকে আসা ওই কলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিজেকে সহযোগীদের নিয়ে তাঁর বাসার নিচে অবস্থান করছেন বলে জানান এবং তাঁকে নিচে নেমে আসতে বলেন।
জিডিতে উল্লেখ করা হয়, নিচে না নামলে পরবর্তী সময়ে সুযোগ বুঝে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের খুন-জখম করার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এ ঘটনায় মো. মমিন ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। যেকোনো সময় তাঁদের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ কারণে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে, মমিনকে প্রাণনাশের হুমকির খবর ছড়িয়ে পড়লে রাতেই ডেমরা থানা কৃষক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ডেমরার বড় ভাংগা এলাকায় প্রতিবাদ মিছিল বের করেন। প্রতিবাদ মিছিলে কয়েক শত নেতাকর্মী অংশ নেন। তাঁরা এ ঘটনার প্রতিবাদ জানান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। ভুক্তভোগী মো. মমিন হুমকিদাতাদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন,মো. মমিনের দায়ের করা সাধারণ ডায়েরির বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। ইতোমধ্যে হুমকি দেওয়ার কাজে ব্যবহৃত মোবাইল নম্বরটি পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তার বিষয়টিও পুলিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
মোঃ রায়হান উদ্দিন,বেনাপোল প্রতিনিধি: ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে হিমাংশু দাসকে (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।বুধবার (৪ নভেম্বর) রাত ৮ টার দিকে ইমিগ্রেশন পু ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, এমপি সরকারি সফরে রাজশাহীতে আগমন করেছেন। বুধবার (০৪ নভেম্ ...
নেত্রকোণা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৪ নম্বর গড়াডোবা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছ ...
মোঃ রায়হান উদ্দিন,বেনাপোল প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।বৃহস্পতিব ...
সব মন্তব্য
No Comments