গত ২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

প্রকাশ : 06 Oct 2026
গত ২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ১,২৯১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।


০৫ অক্টোবর সকাল ৮টা থেকে ০৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে। তথ্য সূত্র: হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদপ্তর।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,২৯১ জন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৯৯,০১৩ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০২ জন। ১৫ মার্চ থেকে অদ্যবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১,৯১০ জন।


ভর্তি ও সুস্থতার তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে অদ্যবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ১,৭৬,৫১৬ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১,৬৯,২৯০ জন রোগী।


মৃত্যুর তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম জনিত মৃত্যুর সংখ্যা ৬ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যবধি মোট সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১,০৩২ জনের। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম জনিত মৃত্যু ০ জন। ১৫ মার্চ থেকে অদ্যবধি মোট নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০২ জনের।


জেলা ভিত্তিক তথ্যে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যুর মধ্যে ঢাকায় ২ জন, চট্টগ্রামে ২ জন, এবং হোম কেয়ারে থাকা রোগীদের মধ্যে ঢাকায় ১ জন, টাঙ্গাইলে ১ জন, চট্টগ্রামে ১ জন, নোয়াখালীতে ১ জন, বরিশালে ১ জন ও কুড়িগ্রামে ১ জনের মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত খবর

;