রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরগুনায় এক কোটি টাকার চাঁদাবাজির কথিত মামলায় কালবেলা প্রতিনিধি আসাদ সবুজকে গ্রেফতারের নামে হ্যান্ডকাফ কান্ডে জড়িত এসআই হারুন অর রশিদকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এদিকে মঙ্গলবার জামিন শুনানির জন্য দিন ধার্য থাকলেও তা বাদীর সামনে শুনানির জন্য আগামীকাল বুধবার পুনরায় ধার্য করেছেন আদালত।
এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ৩ অক্টোবর বরগুনায় উপস্থিত হয়ে সাংবাদিক আসাদ সবুজের হাতে হ্যান্ডকাফ পড়িয়ে হেনস্তা, অমানবিক আচরণ ও পুলিশ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। এ ঘটনায় পুলিশ সুপারের নিকট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পেয়ে মঙ্গলবার অভিযুক্ত এস আই হারুন অর রশিদকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
বরগুনার পুলিশ সুপার কুদরত ই খুদা তিন সদস্যের তদন্ত কমিটি করেন এবং ৩–৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলেন। তদন্তে দোষী প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গত রবিবার (৪ অক্টোবর) বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক আসাদ সবুজের জামিনের আবেদন জানালে বিচারক জামিন শুনানির দিন মঙ্গলবার ৬ অক্টোবর ধার্য করেন। আদালতের বিচারক বাদীর উপস্থিতিতে জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
মামলার শুনানিতে এ্যাডভোকেট এম এ বারী মতিন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষে এডভোকেট মোস্তফা কাদের ও এডভোকেট বাবুল দাস উপস্থিত ছিলেন।
এ সম্পর্কে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, পুলিশ সাংবাদিক আসাদ সবুজকে গ্রেফতারের নামে যে অমানবিক নিপীড়ন চালিয়েছেন যা গোটা দেশের সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট করেছে।
এ ঘটনার পর সংগঠনের একটি টিম বরগুনায় যান এবং মামলার ঘটনা সম্পর্কিত জমিজমা এবং ভুক্তভোগীদের সাথে কথা বলেন। সরেজমিনে দেখা যায় এলাকার বেশ কয়েকটি হিন্দু পরিবারের কয়েক কোটি টাকার জমি দখলের প্রাথমিক প্রস্তুতি হিসেবে এ মামলাটি সাজানো হয়েছে।
উল্লেখ্য গত ১ অক্টোবর রাতে ভূমিদস্যু সুভাষ ঘোষের দায়ের করা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় আরো ১৩জন আসামি রয়েছে। এতে এলাকার নিরীহ লোকজনকে হয়রানির উদ্দেশ্যে ১কোটি টাকার চাঁদাবাজি মামলা দায়ের করা হয়।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫৮টি মামলা দায়ের কর ...
স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করেছে প্রসিকিউশন।সোমব ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে ডিএমপির ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৪টি মামলা দায়ের করা হ ...
সব মন্তব্য
No Comments