গত ২৪ ঘণ্টায় হামে ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ১১২৮ জন

প্রকাশ : 05 Oct 2026
গত ২৪ ঘণ্টায় হামে ৩ জনের মৃত্যু, মোট মৃত্যু ১১২৮ জন

স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১২৮ জনের। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৬ জন এবং নিশ্চিত হামে ১০২ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর সকাল ৮টা থেকে ৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার এই তথ্য পাওয়া গেছে।


২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৬ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জনে।


একই সময়ে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬০ জন। এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১৪২ জন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদারসহ জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

;