গত ২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ১০৯ জন

প্রকাশ : 03 Oct 2026
গত ২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ১০৯ জন

স্টাফ রিপোর্টার: দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।


২ অক্টোবর সকাল ৮টা থেকে ৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই পরিসংখ্যান পাওয়া গেছে।


বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৪৩ জন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে এবং মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২১ হাজার ৬৬৬ জন।


এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হিসেবে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।


মৃত্যুর তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হোম রোগীর মৃত্যু ঢোকা সহ সন্দেহজনক হামে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০২ জন।

সম্পর্কিত খবর

;