স্টাফ রিপোর্টার: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
ঢাকা, ৫ অক্টোবর ২০২৬, আরুশা তানজানিয়া থেকে পাঠানো তথ্যে জানানো হয়েছে, আজ সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন। এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. মনির হোসেন স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবরণীতে জানানো হয়, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া তানজানিয়া সফরে স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দলের সঙ্গে রয়েছেন।
এর আগে ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনে যোগ দিতে গত ৪ অক্টোবর ঢাকা ত্যাগ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তানজানিয়ার আরুশায় ৫ থেকে ৯ অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে তিনি অংশ নেবেন।
এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি'র সাথে তাঁর কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য Gordan Stojovic সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকাল ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধ ...
স্টাফ রিপোর্টার: নাগরিকদের জন্য শুধু একটি ঘর নয় বরং নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মৌলিক সেবা-সুবিধা সম্পন্ন বাসস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন ...
স্টাফ রিপোর্টার: গণতন্ত্রকে সুসংহত এবং গ্রহণযোগ্য করতে হলে প্রতিটি ক্ষেত্রে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রাজনীতি ও ...
সব মন্তব্য
No Comments