দরপত্র আহ্বান করল ডিএমটিসিএল
স্টাফ রিপোর্টার: রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের নিরাপত্তা তল্লাশিতে যুক্ত হচ্ছে বিমানবন্দরের আদলে আধুনিক ব্যবস্থা। স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের শরীরে ধাতব বস্তু শনাক্ত করতে বসানো হবে আর্চওয়ে মেটাল ডিটেক্টর। একই সঙ্গে যাত্রীদের ব্যাগ ও বহন করা মালামাল পরীক্ষায় স্থাপন করা হবে লাগেজ স্ক্যানার। এসব সরঞ্জামের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি জোরদার করে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করতে চায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
এ লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহে গত ১৯ অক্টোবর অনলাইনে দরপত্র আহ্বান করেছে সংস্থাটি। ডিএমটিসিএলের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান এ দরপত্র আহ্বান করেন। দরপত্র বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের মাধ্যমে দরপত্র জমা দিতে বলা হয়েছে।
দরপত্রসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা পাওয়া যাবে ই-জিপি পোর্টালে। এ বিষয়ে সহায়তার জন্য ই-জিপি হেল্পডেস্কের ই-মেইল ঠিকানাও দেওয়া হয়েছে— helpdesk@eprocure.gov.bd। ডিএমটিসিএলের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, যাত্রী ও তাদের লাগেজ পরীক্ষা করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার সংগ্রহ করা হচ্ছে।
নতুন ব্যবস্থায় মেট্রোরেল স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও মালামাল স্ক্যান করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি আর্চওয়ে মেটাল ডিটেক্টরের মাধ্যমে শরীরে থাকা ধাতব বস্তু শনাক্ত করা যাবে। এতে স্টেশনগুলোর নিরাপত্তা তল্লাশির সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
তবে এসব যন্ত্রপাতি কতটি কেনা হবে, কোন কোন স্টেশনে প্রথমে স্থাপন করা হবে এবং কবে থেকে যাত্রীদের নিয়মিত তল্লাশি শুরু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি জানা যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দরপত্র প্রক্রিয়া শেষে সরবরাহকারী নির্বাচন ও স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত হবে।
এদিকে, একই দরপত্র বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর ডিপোতে স্থাপিত বৈদ্যুতিক ব্যবস্থার বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এর আওতায় লো-ভোল্টেজ (এলভি) ব্যবস্থা, ডিজেল জেনারেটর সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং অন্যান্য সাধারণ বৈদ্যুতিক কাজের রক্ষণাবেক্ষণ করা হবে।
দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরপত্রের নথি কেনার সময় নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, মেট্রোরেলের নিরাপত্তা জোরদারের বিষয়টি নতুন নয়। ২০২৩ সালের ডিসেম্বরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মেট্রোরেল স্টেশনগুলোতে লাগেজ স্ক্যানার ও আর্চওয়ে স্থাপনের প্রস্তাব দিয়েছিল। তখন ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন জানিয়েছিলেন, মেট্রোরেলের জন্য নির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এ প্রস্তাব দেওয়া হয়েছে এবং এর মধ্যে হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে। এখন ডিএমটিসিএলের দরপত্র আহ্বানের মাধ্যমে সেই প্রস্তাব বাস্তবায়নের দিকে এগিয়ে গেল।
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনে বড় অগ্রগতি অর্জন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি সংশোধন আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি নিষ্পত্ত ...
স্টাফ রিপোর্টার: ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির হামলার জেরে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী।শুক্রবার (২৩ ...
স্টাফ রিপোর্টার: পূর্ব-মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চ ...
স্টাফ রিপাের্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।তিনি বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্ ...
সব মন্তব্য
No Comments