স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জাতীয় দলের ব্যাটিং দেখভাল করবেন বিসিবির হাই-পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।
শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি। তবে আশরাফুলকে বোর্ডের কোন দায়িত্বে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দীন অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক অধিনায়ক আশরাফুল। তার সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল বোর্ডের। চুক্তির মেয়াদ ফুরানোর এক বছর আগেই তাঁকে সরিয়ে দেওয়া হলো। বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ থেকে শনিবারই তাকে বিষয়টি জানানো হয়। এরপর জাতীয় দলের খেলোয়াড়দের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে ‘Thank You’ লিখে বিদায় জানান আশরাফুল। পরে তিনি নিজেও বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি আর জাতীয় দলের সঙ্গে কাজ করছেন না এবং পরবর্তী দায়িত্বের অপেক্ষায় রয়েছেন।
এদিন সকালেও মিরপুরের একাডেমি মাঠে ব্যাটসম্যানদের অনুশীলনে সঙ্গী ছিলেন আশরাফুল। নাজমুল হোসেন-সাদমান ইসলামদের সঙ্গে আলাদা করে কাজও করতে দেখা গেছে তাঁকে। তবে বিকেলেই এলো দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা।
সম্প্রতি আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশ। দুই ম্যাচের একটিতেও দুই শ ছুঁতে পারেনি তাদের স্কোর। এছাড়া জাপানে এশিয়ান গেমসেও ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতা ছিল। ধারণা করা হচ্ছে, ব্যাটিংয়ে বাজে পারফরম্যান্সের কারণেই আশরাফুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। জাতীয় দলের সঙ্গে কাজ করার সময় তার অবদান ও প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছে বোর্ড।
তবে আশরাফুলের মেয়াদে বাংলাদেশের ব্যাটিংয়ে কিছু ইতিবাচক ফলও এসেছিল। তার অধীনে ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ৩৪টি আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ ১১টি সেঞ্চুরি পেয়েছিল। টেস্টে ৮ ম্যাচের মধ্যে ৫টিতে জয় পেয়েছিল দল, ১টি ড্র ও ২টিতে হার। আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়, পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় (২-১) ছিল তার মেয়াদের উল্লেখযোগ্য অর্জন।
এই পরিবর্তন এমন এক সময়ে এলো যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে আর মাত্র চার দিন বাকি। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। এই সিরিজে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সালাহউদ্দীন।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, দীর্ঘমেয়াদে ব্যাটিং কোচ হিসেবে বিদেশি কেউ দায়িত্ব নিতে পারেন। বোর্ড ইতোমধ্যে কয়েকজন বিদেশি ব্যাটিং কোচের সঙ্গে আলোচনা করছে। নতুন কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত সালাহউদ্দীনই দলকে সামলাবেন।
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর ক্লাবে ফিরে আবারও মেসি-জাদু। আটলান্টা ইউনাইটেডের মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে ৩-১ ব্যবধানে জিতিয ...
সব মন্তব্য
No Comments