বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সৌন্দর্য্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রামরায় (রাণীসাগর) দিঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে এবং শুভ শক্তি ইউনিটির অর্থায়নে ও পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ইশরাত জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী,থানার সেকেন্ড অফিসার রহমতুল্লাহ রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, শুভ শক্তি ইউনিটির অ্যাডভোকেট মেহেদী হাসান শুভ, প্রধান শিক্ষক জানে আলমসহ উপজেলা উন্নয়ন ফোরামের সদস্যরা।
এ সময় মেহেদী হাসান শুভ বলেন, ঐতিহাসিক রাণীসাগর দিঘির সৌন্দর্য বাড়াতে এর চারপাশে কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হবে। এতে দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশ তৈরি হবে।
ইউএনও ইশরাত জাহান বলেন, শুভ শক্তি ইউনিটির এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। এ ধরনের উদ্যোগ বিভিন্ন এলাকায় সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করি।
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
নেত্রকোনা প্রতিনিধিঃ স্বামীহারা শিল্পী বেগম। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা এই পরিবারের একমাত্র আশ্রয় ছিল জরাজীর্ণ একটি ঘর। বৃষ্টির পানি পড়ত চাল দিয়ে। রাত নামলেই ...
বরিশাল অফিস: মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী বাদী ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭) মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে গোপ ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে সাথী আক্তার নামে ১১ বছর বয়সী এক শিশুর প্রাণহানি ঘটেছে। শনিবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ ঘটনা ঘটে। ...
সব মন্তব্য
No Comments