রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ডে বসবাসরত গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আশোকাঠী মহল্লার বাসিন্দা রফিকুল ইসলাম সুমনের ছেলে।
রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মোবাইল ফোনে জায়েদ ইসলাম সাবিদের বাবা ইংল্যান্ড প্রবাসী রফিকুল ইসলাম সুমন জানিয়েছেন, লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলার প্রতি জায়েদ ইসলাম সাবিদের একটা অন্যরকম ভালবাসা। যে কারনে নিজের প্রতিভাগুনে সাবিদ ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে স্থান করে নিয়েছে। তিনি আরও বলেন,
আমরা চাই জায়েদ ইসলাম সাবিদ একদিন তারকা ফুটবলার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। প্রবাসী রফিকুল ইসলাম সুমন তার সন্তানের সাফল্যের জন্য বাংলাদেশের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর ক্লাবে ফিরে আবারও মেসি-জাদু। আটলান্টা ইউনাইটেডের মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে ৩-১ ব্যবধানে জিতিয ...
স্টাফ রিপোর্টার: জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের নাটকীয়তায় ম্যাচ ড্র কর ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগান ...
সব মন্তব্য
No Comments