স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশে সমান মর্যাদা ও অধিকার নিয়ে থাকবে হিন্দু সম্প্রদায়। কোনো দলের রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবেন না হিন্দু ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ে আজ (১৯ অক্টোবর) সোমবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্ডপে উপস্থিত হয়ে এসব কথা বলেন এনসিপি নেতৃবৃন্দ।
এদিন শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপি এবং যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ প্রমুখ। এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পুরো মন্ডপের পূজা অর্চনা ও সমগ্র আয়োজন ঘুরে দেখেন এনসিপি নেতৃবৃন্দ। পরে বক্তব্য রাখেন এনসিপি নেতৃবৃন্দ।
সারাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এবং অন্য ধর্মের যারা রয়েছেন সকলে মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সমান মর্যাদা ও অধিকার নিয়ে থাকবে বলে মন্তব্য করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক লড়াইয়ে হিন্দু মুসলমান একত্রিত হয়ে লড়াই সংগ্রাম করেছে। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান, প্রতিটি ক্রান্তিলগ্নে এদেশের সব ধর্মের মানুষ কাধে কাধ মিলিয়ে লড়াই করেছে। আমরা কোন অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না। চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের সবচেয়ে বড় অশুভ শক্তির পরাজয় ঘটেছে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কোনো দলের রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবেন না হিন্দু ধর্মাবলম্বীরা। যারা বিভিন্ন সময় হিন্দু ধর্মাবলম্বীদের হীন স্বার্থে ব্যবহার করেছে এবং তাদের সম্পত্তি দখল করেছে তাদেরকে আমরা অশুভ শক্তি হিসেবে বলতে চাই। তারা এই দেশের জন্য ক্ষতিকর। এই অশুভ শক্তির বিনাশে কাজ করতে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বী অনেকের সম্পত্তি বেদখল হয়ে গেছে, অনেকে মনে কষ্ট নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। আমরা ক্ষমতায় এলে তাদের সবার সম্পত্তি ফিরিয়ে দিতে কাজ করব। আপনাদের এই লড়াইয়ে আমরা অংশীজন হিসেবে থাকব সবসময়। এছাড়াও বর্তমানে সরকারে যারা রয়েছেন তারাও যেন এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয় সেটা আমরা সংসদে এবং রাজপথে সর্বত্র বলব।
এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার জানান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বী বাংলাদেশিদের অধিকার রক্ষায় কাজ করতে এনসিপি সম্প্রতি ন্যাশনাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এলায়েন্স গঠন করেছে। দেশের সবাই একেকজন নাগরিক হিসেবে সমমর্যাদা নিয়ে যেন থাকতে পারে সেই লড়াইটা সেই রাজনীতিটা আমরা এনসিপির পক্ষ থেকে করে আসছি।
স্টাফ রিপোর্টার: রাতভর নাটকীয়তার পর মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে ...
স্টাফ রিপোর্টার: মাদকবিরোধী অভিযান নিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশের ধরন নিয়ে সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, এখন থেকে বাঁশের ল ...
স্টাফ রিপাের্টার: দুর্গাপূজা উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শনিবার ( ১৭ অক্টোবর ২০২৬ ) বিকাল ৫টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পুজারী পূণ্যার্থ ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ঘোষিত সিডিউল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।উক্ত নির্বাচনে ...
সব মন্তব্য
No Comments