ঢাকার পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়
স্টাফ রিপাের্টার: দুর্গাপূজা উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শনিবার ( ১৭ অক্টোবর ২০২৬ ) বিকাল ৫টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পুজারী পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ঢাকেশ্বরী মন্দিরে দূর্গা পুজা মন্ডপ পরিদর্শনকালে পুজারী ও পূণ্যার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাসদ সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান। এ সময় জাসদ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশিষ চন্দ্র দে সাধন , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দে, মহানগর সার্বজনীন পূজা কমিটি সাংগঠনিক সম্পাদক এড. কিশোর রঞ্জন রায় চৌধুরী পিন্টু ।
এ সময়ে জাসদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যুব জোটের সভাপতি ও জাসদের জনসংযোগ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. মো: সেলিম, জাসদ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাজী ইদ্রিস বেপারী, ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শুভংকর দেব বাপ্পা, এড. শ্রাবণী গুহ জয়া, টুটুল সরকার, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, পারভেজ আক্তার শিল্পী, শারফুদ্দিন সোহেল বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, সহ—সম্পাদক নাঈম মল্লিক, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি সোরায়েদ হোসেন সাদি প্রমুখ।
বক্তারা বলেন, দেবী পার্বতীর বিবিধ রূপভেদের একরূপে আবির্ভূত হন যে শ্রী দূর্গা—তিনি সংকট ও দুর্গতি বিনাশের এক মহাশক্তিরূপ; তিনি দৈত্য—বিঘ্ন—রোগ—পাপ—শত্রুর বিরুদ্ধে প্রতিরোধের চিরায়ত প্রতীক ও অনুপ্রেরণা। তাঁর আরাধনা ব্যক্তি ও সমাজে অশুভের বিরুদ্ধে জয়যাত্রার আকাঙ্খা। সকল ধরনের অন্যায়—অনাচার—অবিচারের বিরুদ্ধে সার্বজনীন শারদীয়া দূর্গোৎসব সকলের কাছে আইনের শাসন প্রতিষ্ঠার বার্তা বহন করে। বক্তারা আরও বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচার এবং সর্বত্র পূজামণ্ডপ রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ঘোষিত সিডিউল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।উক্ত নির্বাচনে ...
ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান】। ঢাকা, ৩১ আশ্বিন (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই বাণী প্রদান ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (১৫ অক্টোবর দিবাগত রাত ...
স্টাফ রিপোর্টার: জনগণের খাদ্য অধিকারের আইনি স্বীকৃতি দিতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু। তিনি ব ...
সব মন্তব্য
No Comments