স্টাফ রিপোর্টার: জনগণের খাদ্য অধিকারের আইনি স্বীকৃতি দিতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু। তিনি বলেছেন, খাদ্য মানুষের মৌলিক অধিকার। তাই সবার জন্য নিরাপদ, পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ অধিকার নিশ্চিত করতে কার্যকর নীতিমালা ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ জরুরি।
আজ ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে বিকালে রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি: রাষ্ট্রের দায় ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল খাদ্য সার্বভৌমত্বের প্রসঙ্গ তুলে বলেন, খাদ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থা এবং কৃষি খাতের উৎপাদকদের অর্থনৈতিক সক্ষমতা একটি দেশের সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ উপাদান। খাদ্য উৎপাদন, কৃষি ও কৃষককে রক্ষা করতে জাতীয় কৃষিপণ্য মূল্য কমিশন গঠন করা দরকার। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কৃষি খাতের উৎপাদন সক্ষমতা ধরে রাখতে কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের কেন্দ্রীয় কৃষি ও খাদ্য নিরাপত্তা সম্পাদক আবদুল আলিম। প্রবন্ধে তিনি একটি কল্যাণ রাষ্ট্রের করণীয় তুলে ধরেন। নাগরিকের খাদ্য অধিকার নিশ্চিতকরণে খাদ্য অধিকার আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠন, উচ্চ খাদ্য মূল্যস্ফীতি মোকাবিলায় বাজার ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ ও সঠিক তথ্যভিত্তিক নীতিমালা প্রণয়ন, জনগণের কর্মসংস্থান ও পর্যাপ্ত আয়ের সুযোগ সৃষ্টি এবং ক্রয়ক্ষমতা বৃদ্ধির অর্থনৈতিক ব্যবস্থা করাসহ ১৫টি প্রস্তাবনা তুলে ধরেন।
প্রবন্ধের ওপর আলোচনায় ফুড সেফটি অ্যালায়েন্সের সংগঠক ও বিসেফ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আতাউর রহমান মিটন বলেন, খাদ্য সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে সমন্বয় প্রতিষ্ঠায় কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রম সমন্বিত করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।
দলের রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী বলেন, খাদ্য নিরাপত্তার স্বার্থে সঠিক তথ্য উন্মুক্ত রাখা জরুরি। অপতথ্য ও ভুল তথ্যের ভিত্তিতে খাদ্য নিরাপত্তা-সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া হলে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ভাসানী বলেন, কৃষকের ফসলের লাভজনক দাম নিশ্চিত করতে বাজারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করা জরুরি।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জিএসএর প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূঁইয়া, শ্রমখাত বিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা বাবন, সদস্য সচিব মাহবুব রতন, কেন্দ্রীয় পরামর্শক গ্রুপ ক্যাপ্টেন (অব) মো. খালেদ হোসাইনসহ দলের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (১৫ অক্টোবর দিবাগত রাত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি 'লেহরা দো তিরঙ্গা' শুরুর আগেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ( ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যা ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে বাংলাদেশ জা ...
সব মন্তব্য
No Comments