আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য অবজারভার বিডি এবং তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাত দিয়ে দ্য ফ্রন্টিয়ার পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবারও দেশজুড়ে শিক্ষার্থীরা হাইস্কুল ও বিশ্ববিদ্যালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে গেছে। ফরাসি সম্প্রচার মাধ্যম বিএফএমটিভির তথ্য অনুযায়ী, শনিবারের দেশব্যাপী বিক্ষোভকে সামনে রেখে সরকারের ওপর চাপ বাড়ছে। শিক্ষামন্ত্রী এডওয়ার্ড গেফ্রে জানিয়েছেন, দেশজুড়ে প্রায় ২০০টি হাইস্কুলে এখনও আন্দোলন চলছে।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্দোলনটি গত সেপ্টেম্বরের শেষ দিকে প্যারিসের সুবিধাবঞ্চিত শহরতলির একটি স্কুল থেকে শুরু হয় এবং দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে। দেশটির প্রায় ৩ হাজার ৭০০ লিসের মধ্যে ১ হাজার ২৭টি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ২২২টি অবরুদ্ধ করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণিকক্ষে অতিরিক্ত ভিড়, শিক্ষক সংকট এবং জরাজীর্ণ ভবন নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। ২০২৬ সালের বাজেটে পাবলিক স্কুল থেকে ৩ হাজার ২৫৬টি শিক্ষকের পদ বাদ দেওয়ায় ক্ষোভ আরও বেড়েছে।
ফরাসি বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের মধ্যে ৬ হাজার ৮৭৭ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, যার মধ্যে ৮৬ শতাংশই অপ্রাপ্তবয়স্ক। সামগ্রিকভাবে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে সারাদেশে গ্রেপ্তারের সংখ্যা ৬ হাজার ৮০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে রয়টার্স এবং ফক্স নিউজ। এর মধ্যে ২ হাজার ৩৭৬ জনের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিক্ষোভের বেশিরভাগ শান্তিপূর্ণ হলেও প্যারিস, মার্সেই, তুলুজ ও স্ট্রাসবুর্গসহ বিভিন্ন শহরে কিছু স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ। সোম ...
সব মন্তব্য
No Comments