আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ। সোমবার (১৩ অক্টোবর) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নতুন করে এ সতর্কতা জারি করে।
এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও জাপানও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল। আল জাজিরা ও আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৭টি দেশ এখন পর্যন্ত তাদের নাগরিকদের সৌদি আরব ভ্রমণ বাতিল বা জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ জানিয়েছে, অস্ট্রেলীয় নাগরিকদের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এড়িয়ে চলা উচিত এবং সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের রিয়াদের প্রধান বিমানবন্দর এবং নাজরান, জাজান ও আসির প্রদেশে কোনো কারণে ভ্রমণ না করার এবং পুরো সৌদি আরবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস রবিবার ইরান ও ইরান-সমর্থিত হুতিদের হামলার হুমকির কথা উল্লেখ করে নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে। কানাডা অপ্রয়োজনীয় ভ্রমণে বিরত থাকতে বলেছে। দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের জরুরি কাজ ছাড়া সৌদি ত্যাগ করতে এবং ভ্রমণ পরিকল্পনা বাতিল করতে বলেছে। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস জেদ্দা ও দাম্মাম এবং মদিনা ছাড়া অন্য সব বিমানবন্দরে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়াতে বলেছে।
এই সতর্কতার পেছনে রয়েছে গত এক সপ্তাহেরও কম সময়ে সৌদির বিমানবন্দরগুলোতে ৫টি হামলার ঘটনা। সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (GACA) জানিয়েছে, শনিবার (১১ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন, যা গত এক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা। এর পর রবিবার একই বিমানবন্দরে আরেকটি হামলায় ১ জন নিহত ও ১১ জন আহত হন।
হুতিরা শনিবার পর্যন্ত ৪টি হামলার দায় স্বীকার করেছে, তবে রবিবারের হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে। জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরেও ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, শুধু রবিবারই জেদ্দা বিমানবন্দরে ১৫০টির বেশি ফ্লাইট বাতিল এবং ৩৭৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে। রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর এবার পূর্বাঞ্চলীয় শহর ...
আন্তর্জাতিক ডেস্ক: সুদানের উত্তরাঞ্চলীয় রিভার নাইল রাজ্যে একটি সোনার খনিতে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক খনি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। রোববার (১১ অক্টোবর) মিশর সীম ...
আন্তর্জাতিক ডেস্ক: স্মরণকালের ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই নেপালে আবারও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। দেশটির গোরখা অঞ্চলে বুড়ি গণ্ডকী নদীতে হঠাৎ পানির প্রবল স্রোতে বাড়িঘর ভেসে গেছে, তলিয়ে গেছে একাধিক ...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১১ অক্টোবর) বিমানবন্দরের ৪ নম্বর যাত্রী টার্মিনালে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর সেখানে আগ ...
সব মন্তব্য
No Comments