স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। বরং সরকার নিজেই তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায়। তাঁর ভাষায়, "আমরা চাইছি উনি আসুক। আমরা তো তাকে ধরে আনতে চাইছি। আমরা তো ভারতকে বলছি, তাকে আমাদের হাতে হস্তান্তর করুন। তিনি যদি চলে আসেন, সেখানে আমাদের কোনো সমস্যার কিছু নেই।"
তিনি জানান, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে এবং আদালতের রায়ের বিষয়টিও ভারতকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রসঙ্গেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে তোলা হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন। সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার প্রশ্নে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের কোনো উদ্যোগ নেই এবং বর্তমানে সমঝোতার কোনো বাস্তব সম্ভাবনাও তিনি দেখছেন না। তিনি বলেন, "একটি দল মানবতাবিরোধী অপরাধ সংঘটনের পর ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। কিন্তু এতদিন পরও দলটির পক্ষ থেকে সেসব অপরাধ স্বীকার বা অনুশোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং তারা হুমকি দিচ্ছেন, সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছেন।"
তিনি আরও স্পষ্ট করেন, আওয়ামী লীগ অতীতের অপরাধের দায় স্বীকার করে ক্ষমা চাইলেই যে সমঝোতার আলোচনা শুরু হবে, বিষয়টি এমন নয়। এটি কোনো শর্ত নয়। ভবিষ্যতে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তখন তা তাত্ত্বিকভাবে বিবেচনার প্রশ্ন উঠতে পারে, তবে বর্তমানে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়ার প্রশ্নই আসে না।
এ সময় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের জেএফকে বিমানবন্দরে হেনস্তার ঘটনারও নিন্দা জানান তিনি। তিনি বলেন, ড. ইউনূসের যে ভিভিআইপি মর্যাদা পাওয়ার কথা, তার নিরাপত্তায় ঘাটতি ছিল এবং যারা আওয়ামী সন্ত্রাসী হিসেবে এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় তার বাসায় এই হামলা হয়।জানা গেছে, সোমবার সকাল ১০টা ৪০ ...
আন্তর্জাতিক ডেস্ক: রতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের নেতারা বলেন, লড়াই থামবে না, এই সরকারের ঘণ্টা বেজে গেছে, পতন ...
স্টাফ রিপোর্টার: যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল মো. আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জা ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ সভা ...
সব মন্তব্য
No Comments