আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে। রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর এবার পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা হয়েছে। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
গালফ নিউজ ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মাম বিমানবন্দরে এই হামলা হয়। জিএসিএ জানিয়েছে, হামলার পর বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাই শুরু করেছে কর্তৃপক্ষ। রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, ১১ অক্টোবর সন্ধ্যায় একটি প্রজেক্টাইল পার্ক করা বিমানের কাছে রানওয়েতে আঘাত হানে, এরপর সেখানে আগুন ধরে যায়।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার এক টেলিভিশন ভাষণে এই হামলার দায় স্বীকার করেছেন। তিনি দাবি করেন, তার বাহিনী গত ২৪ ঘণ্টায় সৌদি আরবজুড়ে চারটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালিয়েছে। এর মধ্যে দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দর এবং সৌদি তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনাও লক্ষ্যবস্তু ছিল। হুতিরা বলছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা জোরদার করার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) বিকেলে রিয়াদের কিং খালেদ বিমানবন্দরের টার্মিনাল ৩ ও ৪-এ হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন। সৌদি কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, এটি গত এক দশকে সৌদি ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী হামলা। রোববার আবারও একই বিমানবন্দরের টার্মিনাল ৪-এ একটি প্রজেক্টাইল আঘাত হানলে একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হন। হামলার পর রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বহু ফ্লাইট বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
টানা হামলার পর সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় ব্রিটিশ দূতাবাস সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের মদিনা বিমানবন্দর ছাড়া অন্য সব বিমানবন্দর এবং জেদ্দা ও দাম্মাম ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। অন্যদিকে, মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষও সৌদি আকাশসীমা নিয়ে সতর্কতা জারি করেছে।
উল্লেখ্য, জুলাই মাসে ইয়েমেন সরকারের সঙ্গে হুতিদের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে সৌদি আরবে হুতিদের হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলা সত্ত্বেও রিয়াদে পূর্বনির্ধারিত আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন রোববার অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক ডেস্ক: সুদানের উত্তরাঞ্চলীয় রিভার নাইল রাজ্যে একটি সোনার খনিতে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক খনি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। রোববার (১১ অক্টোবর) মিশর সীম ...
আন্তর্জাতিক ডেস্ক: স্মরণকালের ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই নেপালে আবারও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। দেশটির গোরখা অঞ্চলে বুড়ি গণ্ডকী নদীতে হঠাৎ পানির প্রবল স্রোতে বাড়িঘর ভেসে গেছে, তলিয়ে গেছে একাধিক ...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১১ অক্টোবর) বিমানবন্দরের ৪ নম্বর যাত্রী টার্মিনালে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর সেখানে আগ ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার (১১ অক্টোবর) প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্ ...
সব মন্তব্য
No Comments