স্টাফ রিপোর্টার: দেশে হাম পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ০১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫৪ জনে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট-১ জন, চট্টগ্রাম-১ জন, মৌলভীবাজার-১ জন ও খাগড়াছড়ি-১ জন বলে প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু ১১৪৯ জন এবং নিশ্চিত হামে মোট মৃত্যু ১০৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১৩৫৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৪ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৯৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৬ হাজার ১৮৩ জন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে মৃত ব্যক্তি সন্দেহজনক হামে আক্রান্ত ছিলেন। একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ ২০২৬ থেকে ৩১ ...
স্টাফ রিপোর্টার: দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ জনে। এর মধ্যে সন্দ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে ...
সব মন্তব্য
No Comments