মেট্রো স্টেশনের গেট বন্ধ
স্টাফ রিপোর্টার: ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
রোববার (১ নভেম্বর) সকাল আটটার দিকে কয়েকটি কারখানার শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
অবরোধের কারণে মিরপুর ১০ নম্বরের মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার বেলা ১১টার দিকে যাত্রীরা স্টেশনে ঢুকতে না পেরে কাজীপাড়া স্টেশনে গিয়ে মেট্রোতে ওঠেন বলে জানা গেছে।
এ বিষয়ে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মিরপুরের কয়েকটি স্থান থেকে পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকালে জড়ো হয়ে মিরপুর ১০ নম্বর মোড় অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আজ সকালেও মিরপুর ১০ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকরা নেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাক শ্রমিকেরা। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর ১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর ১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। কালশী এলাকায় একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
এদিকে পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ রোববার মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, নতুন বোর্ড গঠন হতে যাচ্ছে, এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।
স্টাফ রিপোর্টার: সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমন কার্যক্রম সরেজমিনে দেখতে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ ...
বিশেষ প্রতিনিধি, মস্কো: রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত ৫ম Rossotrudnichestvo ‘ Honest View’ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মাননা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সাংবাদিক, লেখক ও গণমাধ্যম ...
স্টাফ রিপোর্টার: ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ১১টা ৬ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্র ...
স্টাফ রিপাের্টার: রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকায় সূর্যের আলো দেখা গেছে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ স্পষ্ট হয়েছে। দিনের বাকি সময়ে আকাশ মূলত আংশিক মেঘলা ...
সব মন্তব্য
No Comments