স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-০৩ (তিন)-এ এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (০১ নভেম্বর, ২০২৬) সকাল ০৬ টায় গভীর নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ১১.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এ সময় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২১০ কি.মি., কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৬৫ কি.মি., মোংলা সমুদ্র বন্দর থেকে ১২৬৫ কি.মি. এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২৪০ কি.মি. দূরে অবস্থান করছিল। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ০১ (এক) নম্বর (পুনঃ) ০১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
এদিকে আজকের দৈনিক পূর্বাভাসে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি.। সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ০৬ টা ০৬ মিনিটে।
স্টাফ রিপোর্টার: সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমন কার্যক্রম সরেজমিনে দেখতে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ ...
বিশেষ প্রতিনিধি, মস্কো: রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত ৫ম Rossotrudnichestvo ‘ Honest View’ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মাননা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সাংবাদিক, লেখক ও গণমাধ্যম ...
স্টাফ রিপোর্টার: ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ১১টা ৬ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্র ...
স্টাফ রিপাের্টার: রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকায় সূর্যের আলো দেখা গেছে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ স্পষ্ট হয়েছে। দিনের বাকি সময়ে আকাশ মূলত আংশিক মেঘলা ...
সব মন্তব্য
No Comments