স্টাফ রিপোর্টার: পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজধানীর মিরপুরের তিনটি স্টেশনে যাত্রাবিরতি ছাড়াই চলাচল করছে মেট্রোরেল। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর-১০ স্টেশনে ট্রেন থামছে না।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম এবং এমআরটি পুলিশ।
জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে মিরপুর এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মেট্রোরেল পুলিশের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ওই তিনটি স্টেশনে সাময়িকভাবে ট্রেন না থামানোর অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে এমআরটি কন্ট্রোল রুম থেকে ট্রেন চলাচল অব্যাহত রাখলেও ওই তিন স্টেশনে যাত্রী ওঠা-নামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় মেট্রোরেল চলাচল করলেও মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে কোনো ট্রেন থামেনি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এমআরটি পুলিশের অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ জানিয়েছেন।
তবে পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এই তিন স্টেশন পুনরায় চালু করা হয়। এমআরটি পুলিশ কন্ট্রোলরুম জানিয়েছে, দুপুর ১টা ৫৮ মিনিটের পর থেকে বন্ধ থাকা তিনটি স্টেশনসহ সব স্টেশনে মেট্রোরেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে।
স্টাফ রিপোর্টার: সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমন কার্যক্রম সরেজমিনে দেখতে কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ ...
বিশেষ প্রতিনিধি, মস্কো: রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত ৫ম Rossotrudnichestvo ‘ Honest View’ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মাননা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সাংবাদিক, লেখক ও গণমাধ্যম ...
স্টাফ রিপোর্টার: ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ১১টা ৬ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্র ...
স্টাফ রিপাের্টার: রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকায় সূর্যের আলো দেখা গেছে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ স্পষ্ট হয়েছে। দিনের বাকি সময়ে আকাশ মূলত আংশিক মেঘলা ...
সব মন্তব্য
No Comments