স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ২০১ জনে পৌঁছেছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার ১৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই ৫ জনই হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩০৭ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের। সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ১ হাজার ৪২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
সার্বিক পরিস্থিতিতে ১৫ মার্চ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ১ হাজার ৯৭ জনের এবং নিশ্চিত হাম শনাক্তের পর মারা গেছে ১০৪ জন শিশু। দুটি মিলিয়ে মোট মৃত্যু ১ হাজার ২০১ জন। এর মধ্যে সন্দেহজনক মৃত্যু ১ হাজার ৮২ থেকে বেড়ে এখন ১ হাজার ৯৭ জন, নিশ্চিত মৃত্যু ১০৪ জনেই অপরিবর্তিত রয়েছে।
অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনের। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৫৭ জনের। মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন, এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা বিভাগেই মৃত্যুর সংখ্যা বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এই ধারা আরও অন্তত এক মাস চলতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্ত শিশুকে দ্রুত আইসোলেশন এবং জ্বর ও র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় (১৭ অক্টোবর সকাল ৮টা থেকে ১৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) হাম ও হাম উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মা ...
স্টাফ রিপোর্টার: দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ...
স্টাফ রিপোর্টার: দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় (১৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা) দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থ ...
সব মন্তব্য
No Comments