গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, মোট মৃত্যু ১১৯৬ জন

প্রকাশ : 18 Oct 2026
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, মোট মৃত্যু ১১৯৬ জন

স্টাফ রিপোর্টার: দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় (১৭ অক্টোবর সকাল ৮টা থেকে ১৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) হাম ও হাম উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যাবধি হাম ও হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ জনে।


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫৪ জন। এ সময় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৬৫ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১ হাজার ৩১৯ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২৪৪ জন এবং নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ১২২ জন।


গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গে মৃত ৭ জনের মধ্যে ঢাকার বাইরে ৩ জন এবং ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে শুরু থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট ১ হাজার ৯২ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।


অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে নজরদারি ও টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।


সম্পর্কিত খবর

;