দেশে হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯২

প্রকাশ : 15 Oct 2026
দেশে হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯২

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৯২ জন। এর মধ্যে ৮৬ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৩০৬ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজারের বেশি। বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৫৬ জন, চট্টগ্রামে ৩১০ জন, সিলেটে ১৩০ জন ও রাজশাহীতে ২৩ জন সহ বিভিন্ন বিভাগে রোগী শনাক্ত হয়েছে।


সম্পর্কিত খবর

;