রংপুর অফিস: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও তাৎক্ষণিক বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে সীমান্তের শূন্যরেখার প্রায় ১০০ গজ ভেতরে অবস্থান করছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ২ শিশু, ২ নারী ও ৮ পুরুষকে একযোগে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফের ৯৮ বিএসবাড়ি ক্যাম্পের সদস্যরা। এ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয় বিজিবির একটি দল। বিজিবির প্রবল প্রতিরোধের মুখে বিএসএফ তাদের পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য হয়। ঘটনাটি ঘটে বুড়িমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বামনদল সীমান্তে, বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ১২ জন বর্তমানে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে বিজিবির কঠোর নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, বিএসএফের এই অননুমোদিত পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে এবং দ্রুত বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ঝড়-বৃষ্টি ও তাপদাহের কোনো আশঙ্কা নেই। আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থ ...
স্টাফ রিপোর্টার: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি আধুনিক ব্রডগেজ রেলকোচের প্রথম চালান এসে পৌঁছেছে। শনিবার (১৭ অক্টোবর) ভোর ৪টার দিকে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে ধূমপান করার অপরাধে এক চিকিৎসককে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর, ২০২ ...
স্টাফ রিপোর্টার: ঝড়-বৃষ্টির প্রবণতা কমে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতে ...
সব মন্তব্য
No Comments