স্টাফ রিপোর্টার: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে ধূমপান করার অপরাধে এক চিকিৎসককে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর, ২০২৬) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু পরিস্থিতি ও হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করতে সেখানে পরিদর্শনে যান।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী নিজ কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং কক্ষটি অপরিচ্ছন্ন থাকায় ক্ষোভ জানান। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন সরকার প্রধান।
এ ঘটনায় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ সময় হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আজ সকাল ৯টা ১০ মিনিটে গুলশানের বাসা থেকে ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন শুরু করেন।
স্টাফ রিপোর্টার: ঝড়-বৃষ্টির প্রবণতা কমে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতে ...
ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দেশে ও বিদেশে বসবাসরত সকল হিন্দু ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা, ৩১ আশ্বিন (১৬ অক্টোবর) রাষ্ট্রপতির দপ্তর থেকে ...
স্টাফ রিপোর্টার: কারাবন্দী সাংবাদিকদের অবিলম্বে মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানিয়েছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট।আজ শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকালে জ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা বলেছেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা যাতে ...
সব মন্তব্য
No Comments