বোচাগঞ্জে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশ : 17 Oct 2026
বোচাগঞ্জে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সেতাবগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে সওদাগরপট্টিতে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জুলফিকার হোসেন।


এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং জাতীয় ছাত্রসমাজের দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব মো. শাহিনসহ উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সমাবেশে বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনার প্রতিবাদ জানান এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


সম্পর্কিত খবর

;