বিজয় রায়, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সন্ধ্যারই সাতঘরিয়া নামক এলাকায় আলী ইটভাটার পাশে থেকে জ্যোতিষ চন্দ্র (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের আলী ইটভাটার পাশে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জ্যোতিষ চন্দ্র পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন চন্দ্র ওরফে (বঙ্গ)'র ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইটভাটার পাশে ধানক্ষেতের কাছে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। কৃষিজমির পাশে মরদেহ পড়ে থাকার ঘটনায় আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
শুরুতে স্থানীয় লোকজন মৃতের পরিচয় কিংবা মৃত্যুর কারণ বিষয়ে কোনো তথ্য দিতে না পারলেও,পরবর্তীতে নিহতের পরিহিত প্যান্টের পকেটে থাকা একটি মোবাইল ফোনের সাহায্যে তার পরিচয় নিশ্চিত করা হয়।
এদিকে, নিহতের পারিবারিক পরিচয় সম্পর্কে জানা গেলেও জ্যোতিষ চন্দ্রের মৃত্যু কীভাবে হয়েছে, এটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইতোমধ্যে যৌথভাবে কাজ শুরু করেছে। মরদেহটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ময়মনসিংহ অফিস: নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে এক সিএনজি অটোরিকশাচালক আ ...
স্টাফ রিপোর্টার: বরিশালের বানারীপাড়ায় পোশাকের অপব্যবহার, মারধর, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ আটক ও শিশু সন্তানকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালী মন্দিরের স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত ৩ জনকে ...
সব মন্তব্য
No Comments