স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে এক সিএনজি অটোরিকশাচালক আহত হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। ডিএমপির বোমা ডিসপোজাল ইউনিট সেটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।
পুলিশ জানায়, বিস্ফোরিত ককটেলটি একটি চলন্ত সিএনজি অটোরিকশার ওপরে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চালক আহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জানায়, ঘটনাস্থলে সরাসরি কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, তবে আশপাশের বিভিন্ন ভবন ও রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় তৈরি এই জাদুঘরের মতো সংবেদনশীল স্থাপনার কাছে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: বরিশালের বানারীপাড়ায় পোশাকের অপব্যবহার, মারধর, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ আটক ও শিশু সন্তানকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালী মন্দিরের স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত ৩ জনকে ...
স্টাফ রিপাের্টার: সরকারি দায়িত্ব পালনে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সদস্যদের পেনশন-সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে অনিয়মের অভিযোগ উঠেছে বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডার ...
:ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার (১৩ অক্টোবর ২০২৬) ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments