লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত

রাজধানীসহ সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে

প্রকাশ : 18 Oct 2026
রাজধানীসহ সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে

স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ঝড়-বৃষ্টি ও তাপদাহের কোনো আশঙ্কা নেই। আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো: ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে। বর্তমানে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা কম থাকায় সারাদেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে।


সম্পর্কিত খবর

;