মোংলায় পূজা মন্ডপে
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিলেমিশে থাকি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্ম যার যার উৎসব ও নিরাপত্তা পাবার অধিকার সবার। বৈষম্যহীন—সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। ১৯ অক্টোবর সোমবার সকালে কানাইনগর সার্বজনীন দুর্গোৎসবের পূজা মন্ডপ পরিদর্শনকালে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি একথা বলেন। কানাইনগর সার্বজনীন পূজা উদযাপন কমিটর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টায় সমাবেশে সভাপতিত্ব করেন কানাইনগর পূজা উদযাপন কমিটির সভাপতি মিনু বিশ্বাস। সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার অর্থিতা হালদার। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, বিএনপি নেতা শেখ শাকির হোসেন, আব্দুল হাকিম বাচ্চু, যুবদল নেতা আবুল কাশেম, মোল্লা সফরুল হায়দার সুজন, নাহিদ হোসেন, পূজা উদযাপন কমিটির গৌতম মন্ডল, দেবাশীষ ছোট প্রমূখ। প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি আরো বলেন দেশটাকে এগিয়ে নিতে সবার অবস্থান থেকে অবদান রাখতে হবে। মানুষের কল্যাণে এই জনপদের উন্নয়ন ঘটাতে হবে। মসজিদ—মন্দির—গীর্জা এবং রাস্তাঘাটসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হবে, তবে তার জন্য সময় দিতে হবে। সমাজ জীবনে ন্যায্যতা—সমতা নিশ্চিত করতে হবে। নানা দল—মত থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য। সমাবেশ শেষে পূজা উপলক্ষে প্রতিমন্ত্রী পূজারী ও ভক্তবৃন্দ’র সাথে শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি এসময়ে শারদীয় দুর্গোৎস সফল করতে ব্যক্তিগত তহবিল হতে অনুদান প্রদান করেন। উল্লে্যখ্য প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সোমবার সারাদিন মোংলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments