এন্ট্রি আহ্বান

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬

প্রকাশ : 12 Oct 2026
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬

স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে এই টুর্নামেন্ট শুরু হবে।


টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আগ্রহী গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৬ অক্টোবর, ২০২৬ এর মধ্যে ১০ সদস্যের তালিকা নিজস্ব প্রতিষ্ঠানের প্যাডে ডিআরইউ কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। ১০ সদস্যের মধ্যে থাকবেন ৮ জন খেলোয়াড়, ১ জন কোচ ও ১ জন ম্যানেজার। মাঠে খেলবেন ৬ জন করে।


আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারী প্রতিটি দল ১ জন করে অতিথি খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে। তবে অতিথি খেলোয়াড়কে অবশ্যই ডিআরইউ’র সদস্য হতে হবে। এছাড়া যে প্রতিষ্ঠান টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ওই প্রতিষ্ঠানে কর্মরত ডিআরইউ সদস্য অন্য কোনো প্রতিষ্ঠানের হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না।


প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে আয়োজনে নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে এন্ট্রি করার অনুরোধ জানিয়েছে ডিআরইউ কর্তৃপক্ষ। অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে গ্রুপিং চূড়ান্ত করা হবে। খেলোয়াড় তালিকার সাথে কোচ ও ম্যানেজারের মোবাইল নম্বর (WhatsApp) এবং ই-মেইল আইডি অবশ্যই জমা দিতে হবে।


ডিআরইউ আরও জানিয়েছে, যে প্রতিষ্ঠান টুর্নামেন্টে নাম দিয়ে খেলায় অংশগ্রহণ করবে না, সেই প্রতিষ্ঠান পরবর্তীতে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে না। কোনো দলের কমপক্ষে ৫ জন খেলোয়াড় মাঠে উপস্থিত না হলে সে দলকে জার্সি প্রদান করা হবে না।


সম্পর্কিত খবর

;