আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়তে পারে এমন প্রত্যাশায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৭ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৩ ডলার ৩৫ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৯০ ডলার ৫৫ সেন্টে নেমে আসে। পরবর্তীতে দিনের ট্রেডিংয়ে দাম আরও কিছুটা কমে ব্রেন্ট ১০৩ দশমিক ১৮ ডলার এবং ডব্লিউটিআই ৯০ দশমিক ৩১ ডলারে নেমে যায় বলে রয়টার্স জানিয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, এই দরপতনের মূল কারণ রাশিয়া থেকে তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা। প্রেসিডেন্ট ট্রাম্প রোববার ঘোষণা দেন, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হয়েছে। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার একটি ডিজেল সরবরাহ চুক্তির খবরও বাজারে এসেছিল, যা সরবরাহ নিয়ে আশাবাদ তৈরি করেছে। ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলা বন্ধ করলে তেল উৎপাদন ও সরবরাহব্যবস্থায় চাপ কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখনো তেলের বাজারের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে আছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালীর কাছে ট্যাংকারে হামলার ঘটনা জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা বাড়িয়ে রেখেছে। ফলে সরবরাহ বাড়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের নিচে নামেনি। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে অপরিশোধিত তেল ১০০ ডলারের ওপরে আটকে আছে।
উল্লেখ্য, ট্রাম্পের এই জ্বালানি যুদ্ধবিরতির ঘোষণার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি এখনও চুক্তির বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছেন, অন্যদিকে রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
বিশ্ববাজারে তেলের দামের পরবর্তী গতিপথ নির্ভর করবে রাশিয়া-ইউক্রেনের সমঝোতা কতটা কার্যকর হয়, মধ্যপ্রাচ্যের সংঘাত কোন দিকে মোড় নেয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ কতটা স্বাভাবিক থাকে তার ওপর।
স্টাফ রিপোর্টার: উপায়-এর উইকেন্ড ক্যাম্পেইন ‘লাভ সামলাও’-এর উইক ৫-এর বিজয়ী চট্টগ্রামের মিজানুর রহমান এবং উইক ৭-এর বিজয়ী সিলেটের মোঃ সুন্দর মিয়া পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ টাকা ক্যাশ রিওয়ার্ড।অন্য ...
রাজশাহী অফিস: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে আগামী ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাট ...
স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও স্বর্ণ ও রৌপ্যের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস ...
স্টাফ রিপোর্টার: বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা লেগেছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ ...
সব মন্তব্য
No Comments