বারহাট্টায় চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার উদ্বোধন

প্রকাশ : 25 Oct 2026
বারহাট্টায় চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার উদ্বোধন

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার গোপালপুর বাজারে সংস্থাটির নতুন কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


চারু ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ চন্দ্র দাস আনুষ্ঠানিকভাবে নতুন শাখার উদ্বোধন করেন। পরে সংস্থাটির উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে গৌরাঙ্গ চন্দ্র দাস বলেন, চারু ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান পরিবর্তনে কাজ করছে। দরিদ্র, অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।


তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই সংস্থাটির মূল লক্ষ্য। বারহাট্টায় নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের কাছে উন্নয়নমূলক কার্যক্রম পৌঁছে দেওয়া এবং তাদের আর্থ-সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি চারু ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


মিলাদ ও দোয়া মাহফিলে সংস্থাটির উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করা হয়। নতুন শাখার মাধ্যমে বারহাট্টায় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।


সম্পর্কিত খবর

;