গত ২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

প্রকাশ : 07 Oct 2026
গত ২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম জনিত মৃত্যু ২ জন এবং সন্দেহজনক হাম জনিত মৃত্যু ৪ জন।


০৬ অক্টোবর সকাল ৮টা থেকে ০৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত (তথ্য সূত্র: হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদপ্তর) সময়ের হালনাগাদ তথ্যে এ চিত্র পাওয়া গেছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,২৮০ জন। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২,০০,২৯৩ জন। গত ২৪ ঘণ্টায় রিপোর্টেড হাম রোগীর সংখ্যা ১১০ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট রিপোর্টেড হাম রোগীর সংখ্যা ২২,০২০ জন।


এছাড়া ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ১,৭৭,৬৭৬ জন এবং হাসপাতাল থেকে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১,৭০,৪৭৩ জন।


মৃত্যুর তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম জনিত মৃত্যুর সংখ্যা ৪ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম জনিত মৃত্যুর সংখ্যা ১,০৩৬ জন। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম জনিত মৃত্যু ২ জন এবং ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম জনিত মৃত্যু ১০৪ জন।


সম্পর্কিত খবর

;