ডেস্ক রিপোর্ট: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ৩ মার্চ থেকে আজ পর্যন্ত হাম জনিত মোট মৃত্যু দাঁড়ালো ১,১৪৪ জনে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু ১,০৪০ জন এবং নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন সন্দেহজনক হামে এবং ২ জন নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন। জেলাওয়ারি তথ্যে সুনামগঞ্জ, ঢাকা ও খুলনায় মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১,৩৩২ জন, এ নিয়ে মোট সন্দেহজনক আক্রান্ত ২,০১,৬২৫ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছেন ৯৬ জন, মোট নিশ্চিত শনাক্ত ২২,১১৬ জন।
স্টাফ রিপোর্টার: দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। বুধবার (৭ অক্টোবর ...
স্টাফ রিপোর্টার: দেশের ক্যান্সার চিকিৎসাসেবা আরো সহজলভ্য ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে দেশে ১৭টি রেডিওথেরাপি মেশিন আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম জনিত মৃত্যু ২ জন এবং সন্দেহজনক হাম জনিত মৃত্যু ৪ জন।০৬ অক্টোবর সকাল ৮টা থেকে ০৭ অক্ ...
স্টাফ রিপার্টার: দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও ১০ জনের প্রাণ। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি ...
সব মন্তব্য
No Comments