রংপুর অফিস: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন জেলা নির্বাচন অফিসার ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম।
এ সময় আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভায় রিটার্নিং অফিসার প্রার্থী ও তাদের প্রতিনিধিদের কথা শোনেন এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ৭ অক্টোবর এবং পরদিন ৮ অক্টোবর প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল।
তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ব্যালটের মাধ্যমে এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রথমে ৫টি দলের ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে বিএনপির দুজন প্রার্থী ছিলেন। ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি শেষে ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে বিএনপির একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
চূড়ান্ত ৫ প্রার্থী ও তাদের প্রতীক হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মির্জা ফয়সল আমিন ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক। বৈধ প্রার্থীদের তালিকা ২৯ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তা প্রকাশ করেছিলেন।
ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন এবং ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৫টি। আসনটি শূন্য হওয়ার পর নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
স্টাফ রিপার্টার: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রত ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে মোটামুটি নিষ্ক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। ইতিমধ্যে দেশের পশ্চিমাঞ্চল থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে এবং ...
স্টাফ রিপোর্টার: বিমানের লাগেজ জটিলতা নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার মধ্যে এবার রাজধানীর বিমানবন্দর এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনে সাংবাদিক প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দেওয়া ...
স্টাফ রিপোর্টার: ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্ল ...
সব মন্তব্য
No Comments