স্টাফ রির্পোটার: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি কর্মচারীদের অনুরূপ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিতকরণ এবং মাদ্রাসাসহ দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)।
শুক্রবার সকাল ১০টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা এসব দাবি তুলে ধরেন।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস শাকুরের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমজিটিএ-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ। এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব ফিরোজ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কেএম শামীম, মোহাম্মদ আলী,
ফজলুর রহমান, আব্দুল হাই, গোলাম মোস্তফা, আসাদুজ্জামান, আলাউদ্দিন, রেজাউল হক মন্ডল, রফিকুল ইসলাম,মনিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের জীবনযাত্রার মান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে বক্তারা সরকারি চাকরিজীবীদের মতো শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সমপরিমাণ চিকিৎসা ও বাড়ি ভাড়া নির্ধারণ, দ্রুততম সময়ে শিক্ষকদের জন্য বদলি প্রথা চালু, মাদ্রাসার প্রশাসনিক পদসমূহে জেনারেল শিক্ষকদের নিয়োগের সুযোগ সৃষ্টি এবং অবিলম্বে ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে শতভাগ বেতন-ভাতা প্রদানের দাবি জানান। একই সঙ্গে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় মাদ্রাসাসহ পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সমমান পরীক্ষায় জিপ ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান বলেছেন, ‘কোটি কোটি টাকা দিয়েও আমাকে কেনা যাবে না। কোনো অনিয়ম করতে চাপ দেওয়া হলে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে জানিয় ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই উপায়হীন বিকল্প বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্বব ...
সব মন্তব্য
No Comments