বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে একটি মিছিল নিয়ে শহীদ জিয়াউর রহমান হলের সামনে যান ছাত্রদলের নেতাকর্মীরা। হল সংসদের জিএস আরিফুল ইসলামকে মারধরের উদ্দেশ্যে তারা সেখানে যান বলে অভিযোগ রয়েছে। এ সময় তাদের হাতে রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ দেশীয় অস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। আহত সাংবাদিকরা হলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। তাদের মধ্যে জাহিদুল ইসলামের মাথা ফেটে যায় বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্রক্টর ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা অস্ত্র সরিয়ে ফেলেন। এরপর ছবি ও ভিডিও ধারণ করতে গেলে দৈনিক সমকাল ও আজকের পত্রিকার প্রতিনিধিদের ওপর হামলা হয়। পরে হামলার খবর পেয়ে আরও সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমের নাম উঠে এসেছে।
ঘটনার সূত্রপাত নিয়ে জানা গেছে, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারকে নিয়ে ছাত্রদল নেতা আহসান হাবীবের একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরেই রাতে উত্তেজনা তৈরি হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ সদস্যরা ভয়ে ঘটনাস্থল থেকে সরে যান বলে তিনি দাবি করেন।
এদিকে ঘটনার পর রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জানান, বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে জানানো হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতি এবং রাজশাহীতে কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠন। অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
স্টাফ রিপোর্টার: এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলে ৫৬ হাজার ২৫৯ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। সোমবার (২৮ সেপ্টেম্ব ...
স্টাফ রিপোর্টার: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের সামনে এই সংঘর্ষের স ...
চাঁদপুর প্রতিনিধি: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। এসময় Guangdong Finance and Trade Vocational College, Guangzhou, Chin ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত ২০ সেপ্টেম্বর ...
সব মন্তব্য
No Comments