স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবর ২০২৬ রবিবার এই দাম নির্ধারণ করা হয়। ৬ অক্টোবর সোমবার সকাল ১০টা থেকে সারাদেশে এই দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দামেই বেচাকেনা চলবে।
বিজ্ঞপ্তিতে প্রতি গ্রামের দাম উল্লেখ করা হয়েছে। সেই হিসাবে ভ্যাটসহ ২২ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কযুক্ত স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৯ হাজার ৬৪০ টাকা, ২১ ক্যারেট ১৮ হাজার ৬৩৯ টাকা, ১৮ ক্যারেট ১৫ হাজার ৯৫১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১৩ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
গ্রামের দামকে ভরিতে রূপান্তর করলে, এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৪০৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৬ হাজার ৫২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩১৮ টাকা।
একই সঙ্গে রৌপ্যের দামও নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ প্রতি গ্রাম ২২ ক্যারেট রৌপ্যের দাম ৩৭০ টাকা, ২১ ক্যারেট ৩৫৫ টাকা, ১৮ ক্যারেট ৩০৫ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের দাম ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে এবং বিক্রয়মূল্যের সাথেই ভ্যাট যুক্ত থাকায় আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে স্বর্ণ ও পার্লের অলংকারের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে এবং পার্লের লকেটে আলাদা ভ্যাট প্রযোজ্য হবে না।
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
স্টাফ রিপোর্টার: ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তারের বিষয়ে বিবৃতি দিয়েছে বাজুস।সংগঠনের প্রেসিডেন্ট এন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বুধবার ২২ অক্টোবর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এ সিদ ...
সব মন্তব্য
No Comments