বিশ্ব বসতি দিবস আজ, নানা কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ : 05 Oct 2026
বিশ্ব বসতি দিবস আজ, নানা কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: আজ ৫ অক্টোবর বিশ্ব বসতি দিবস ২০২৬ উদ্যাপিত হবে। দিবসটি উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এ উপলক্ষে আজ সকাল ১০টায় ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক Carol Flore-Smereczniak।


দিবসটি উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে তিন দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ মেলায় রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংকিং সেবা, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, নগর পরিকল্পনাসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার মোট ১৫৭টি স্টল থাকছে। দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এ মেলার উদ্বোধন করবেন।


বিশ্ব বসতি দিবসের এবারের প্রতিপাদ্য ‘Adequate Housing for All’, যার বাংলা ভাবানুবাদ ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।


দিবস উপলক্ষে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে On-Site Upgradation of Low-Income Housing: Evidence From Two Case Study Areas of Dhaka, হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে HBRI Housing Model: Advancing Adequate Housing for all in Bangladesh, বাংলাদেশ ইনস্টিটিউটের পক্ষ থেকে Adequate Housing for All: Rethinking Modes of Housing Provision in a changing World এবং Habitat for Humanity এর পক্ষ থেকে Housing for all in Bangladesh Building an Inclusive Affordable and Climate–Resilient Housing System শীর্ষক উপস্থাপনা করা হবে।


দিবস উপলক্ষে গতকাল ৪ অক্টোবর বিকেল ৪টায় জিয়া উদ্যান (ক্রিসেন্ট লেক গ্লাস ব্রিজ) থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হয়। এছাড়া, স্মরণিকা প্রকাশ, টেলিভিশন ও বেতারে বিশেষ টকশো প্রচার এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদ্যাপন করা হবে।


উল্লেখ্য, বিশ্বজুড়ে নিরাপদ নগর এবং মানসম্মত বাসস্থান বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ কর্তৃক বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৯৮৬ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।


সম্পর্কিত খবর

;