স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের দীর্ঘদিনের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সভার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করতে বলেন তিনি।
একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করারও নির্দেশ দেন।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকার চারপাশে যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সড়কটি নির্মিত হলে রাজধানীর ভেতর দিয়ে চলাচলকারী দূরপাল্লার যানবাহন শহরে প্রবেশ না করেই চারপাশ দিয়ে চলাচল করতে পারবে, ফলে অভ্যন্তরীণ সড়কে চাপ কমবে। প্রকল্পের আওতায় বিদ্যমান সড়ক প্রশস্তকরণ, নতুন সংযোগ সড়ক নির্মাণ, খাল ও রেল ক্রসিংয়ে ফ্লাইওভার এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা রয়েছে। প্রধানমন্ত্রী এসব জটিলতা দ্রুত নিরসন করে সমন্বিত উদ্যোগে কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
স্টাফ রিপোর্টার: আজ ৫ অক্টোবর বিশ্ব বসতি দিবস ২০২৬ উদ্যাপিত হবে। দিবসটি উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এ উপলক্ষে আজ সকাল ১০টায় ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্ ...
স্টাফ রিপোর্টার: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের প্রত্যাশিত আসামিদের দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বড় বড় উন্নয়ন প্রকল্পের আগে ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই এখন প্রধান লক্ষ্য। এজন্য বর্জ্য ব্যবস ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বার্থে ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং প্রয়োজনে মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করা হবে।আজ তথ্য ও ...
সব মন্তব্য
No Comments