স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও স্বর্ণ ও রৌপ্যের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সিদ্ধান্ত অনুযায়ী নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৯ অক্টোবর ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিট থেকে সারাদেশে নতুন দাম কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
বাজুস প্রতি গ্রাম স্বর্ণের দাম প্রকাশ করেছে। সেই হিসেবে প্রতি ভরিতে (১ ভরি = ১১.৬৬৪ গ্রাম) দাম দাঁড়ায়, ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৬৩৩ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ১১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। এই দামের সাথে ভ্যাট যুক্ত রয়েছে।
স্বর্ণের পাশাপাশি রৌপ্যের দামও নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেট প্রতি গ্রাম ৩৭০ টাকা, ২১ ক্যারেট ৩৫৫ টাকা, ১৮ ক্যারেট ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য প্রতি গ্রাম ২৩০ টাকা। রৌপ্যের ক্ষেত্রেও এই দর ভ্যাট সহ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া মজুরি ও পাথরের দাম দিয়ে অলংকারের ক্ষেত্রে ক্রেতাকে ৫ শতাংশ এবং পাথরের ক্ষেত্রে ১৮ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। তবে পাথরের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট দাবি দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানকে বর্ধিত এ দামে বিক্রয় করতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা লেগেছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা ...
স্টাফ রিপোর্টার: চলতি অর্থবছরে আগের বছরের তুলনায় প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার ৬ অক্টোবর প্রকাশিত বিশ্বব্যাংকের অক্টোবর ২০২৬ বাংলাদেশ ডেভে ...
স্টাফ রিপোর্টার: সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে যৌথ উদ্যোগ নিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) এবং সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ।এ লক্ষ্যে গত ২৩ সেপ্টেম্বর ...
সব মন্তব্য
No Comments