স্টাফ রিপাের্টার: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল-৩ এ হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ সময় টার্মিনালে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। এই প্রাণঘাতী হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জনের বেশি আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি।
বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ দ্ব্যর্থহীন ভাষায় এই প্রাণঘাতী হুথি হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, যাতে দুই বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন।” বাংলাদেশ সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে এবং অবিলম্বে এ ধরনের সহিংসতা ও সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
নিহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তারা হলেন বগুড়ার শাহজাহানপুর থানার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ (পিতা- মো. রফিকুল ইসলাম, মাতা- শাহেরা বেগম) এবং কুমিল্লার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামের মো. নসরুল্লাহ বদরপুরি। দুজনই ঘটনাস্থলেই প্রাণ হারান। তাদের মরদেহ সরকারি খরচে দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, এই হামলায় আরও ৪ জন বাংলাদেশি গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, এর আগেও হুথিদের হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছিলেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৪ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “এ ধরনের মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। আমরা আশা করব এই বিপর্যয় ও আক্রমণ বন্ধ হবে।”
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
এদিকে হামলার দায় স্বীকার করেছেন হুথিদের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আল-বুখাইতি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ছিল বেসামরিক বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো একটি কাপুরুষোচিত হামলা। এ ঘটনায় ভারত, জাপান, সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থাও নিন্দা জানিয়েছে।
চট্টগ্রাম অফিস: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার পথিকৃৎ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী। শনিবার (১০ অক ...
স্টাফ রিপোর্টার: ‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় এক জরুরি বিজ্ঞপ্তিতে বি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খল ...
সব মন্তব্য
No Comments