স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হাম জনিত কারণে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবগুলোই সন্দেহজনক হাম হিসেবে চিহ্নিত, নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। আজ ১১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর সকাল ৮টা থেকে ১১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে সিলেট বিভাগে ৩ জন এবং সুনামগঞ্জ জেলায় ২ জনের মৃত্যুর তথ্য আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু ০ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে সন্দেহজনক হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ৫৮ জনে এবং নিশ্চিত হামে মোট মৃত্যু ১০৪ জনে।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ১৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫ হাজার ২৮ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছেন ৯৩ জন, অদ্যাবধি মোট নিশ্চিত শনাক্ত ২২ হাজার ৪২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৪৭ জন রোগী এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।
স্টাফ রিপোর্টার: হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন। শনিবার ১০ অক্টোবর হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে ...
স্টাফ রিপাের্টার: মানসিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য, সাশ্রয়ী ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে ‘মনোকথা কেয়ার কার্ড’ চালু করেছে ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডিআরডিএফ) উদ্যোগ মনোক ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ৮ অক্টোবর সকাল ৮টা থেকে ৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ই ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ড ...
সব মন্তব্য
No Comments