অভিনেতা সোহেল খান মারা গেছেন

প্রকাশ : 24 Nov 2026
অভিনেতা সোহেল খান মারা গেছেন

 

ডেস্ক রিপোর্ট: মারা গেছেন অভিনেতা সোহেল খান। আজ সকাল ১০টায়  তিনি মারা যান।


আজ সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিচ্ছিলেন তিনি। শুটিংয়ে যাবার সময় সিঁড়িতে পড়ে যান তিনি। জরুরিভাবে বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।


উল্লেখ্য, তিনি নসিব সিনেমার শুটিংয়ের জন্য বগুড়ায় অবস্থান করছিলেন।


মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বাংলালিংকের একটি বিজ্ঞাপনের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। একক নাটক, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম এবং চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকদের কাছে প্রিয়মুখ হিসেবে পরিচিত হয়েছিলেন এই অভিনেতা।


নয় নম্বর বিপদ সংকেত, দারুচিনি দ্বীপ, কম জেঠুর, শানসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।


তিনি চ্যানেল আইয়ের পরিচালক (বিক্রয় ও বিপণন) ইবনে হাসান খানের সহোদর।


সোহেল খানকে নিয়ে চ্যানেল আইতে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার হবে আজ সন্ধ্যা ৬টায়।


বাদ মাগরিব আমরাইয়ের রাজাপুর গ্রামে সোহেল খান-এর জানাজা এবং স্থানীয় কবরস্থানে তার দাফন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

;