ডেস্ক রিপোর্ট: জীবনের দীর্ঘ পথপরিক্রমায় কত চেনা মুখ আসে, আবার সময়ের স্রোতে হারিয়ে যায় কত প্রিয় মানুষ। এই যান্ত্রিক শহরের ব্যস্ততা ছাপিয়ে স্মৃতির রোমন্থন আর ভালোবাসার সুবাস ছড়াতে আগামী ২৮ নভেম্বর রাজধানীর বনানীতে সুর ও কাব্যের মোড়কে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মননশীল সাংস্কৃতিক সন্ধ্যা—‘তুমি রবে নীরবে’।
‘উৎসব অরিজিনালস’-এর আয়োজনে বনানীর পরিচিত সাংস্কৃতিক কেন্দ্র ‘যাত্রা বিরতি’-তে (বাড়ি-৬৩, রোড-১৭/এ, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩) এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন শীতের এক গোধূলি লগ্নে হারিয়ে যাওয়া স্মৃতি ও অনুভূতির গভীরতা ছুঁয়ে দেখতে এই আসরে সুরের মূর্ছনা নিয়ে হাজির থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী এবং কথন ও ভাবনায় থাকবেন কবি পূর্ণ পাত্র।
সুর ও কথার এই মেলবন্ধনের পাশাপাশি অনুষ্ঠানে কবিতা আবৃত্তিতে আবেশ ছড়াবেন সংগীতা চৌধুরী। পুরো অনুষ্ঠানটি সাবলীল সঞ্চালনায় মাতিয়ে রাখবেন ফারিন তামান্না।
অনুষ্ঠানের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় চা-চক্রের মধ্য দিয়ে আড্ডার সূচনা হবে এবং ঠিক সাড়ে ৬টায় মূল অনুষ্ঠান শুরু হবে।
এই নান্দনিক সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য শুভেচ্ছা মূল্য নির্ধারণ করা হয়েছে—অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে ৬০০ টাকা এবং অনুষ্ঠানের দিন গেট থেকে টিকিট সংগ্রহ করলে ৮০০ টাকা। আসন সংখ্যা সীমিত থাকায় ইচ্ছুক দর্শকদের দ্রুত অগ্রিম বুকিং সম্পন্ন করতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। ‘রুনা মহল’ নামে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে শিল্পীর হাতে শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে একটি স ...
স্টাফ রিপোর্টার: বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৬’। ইউনেস্কো-স্বীকৃত বেসরকারি সংস্থা ভাবনগর ফাউন্ ...
বিনোদন রিপোর্টঃ বাবা ও ছেলের হৃদয়স্পর্শী সম্পর্কের ভালোবাসা ও আত্মিক বন্ধনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ইসলামিক কাওয়ালি গান ‘সাকী’ (SAAQI)। ৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় MUSLAH অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গ ...
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
সব মন্তব্য
No Comments