মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় পৌরসভার টেম্পু স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার টেম্পু স্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদার, সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম বাবুল খলিফা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কালাম ফরাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো. মেহেদী ভূঁইয়া, মো. নুরুজ্জামান, পৌর কৃষক দলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, পৌর মহিলা দলের সভানেত্রী মাকসুদা আক্তার শিল্পী ও সম্পাদিকা মনিরা আক্তার শিখাসহ পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ যখন শান্তিতে বসবাস করছেন, তখন একটি কার্যক্রম নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক গোষ্ঠীর দোসররা পর্দার আড়াল থেকে দেশে নতুন করে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে তাদের অভিযোগ। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংসতার চেষ্টা চালিয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলেও বক্তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কোনো ধরনের সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই দেশে ফ্যাসিবাদের স্থান আর হবে না বলে তারা মন্তব্য করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কেউ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ করবেন।
নেতাকর্মীদের উদ্দেশে বক্তারা বলেন, সব সময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। যেকোনো মূল্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা সব সময় রাজপথে থাকবেন বলেও সমাবেশে জানানো হয়।
খুলনা অফিস: নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আওয়ামী লীগবিরোধী মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁও রেলগেটে শ্রমিক দল নেত্রী নাসিমা বেগমের ওপর বোমা হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় খিলগাঁও রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বোমার আঘাতে গুরুতর আহত নাসিমা বর্ত ...
বেনাপোল প্রতিনিধি: সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)- ...
নেত্রকোণা প্রতিনিধিঃ ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির(বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ ...
সব মন্তব্য
No Comments