নেত্রকোণা প্রতিনিধিঃ ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির(বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার(১৮ নভেম্বর ২০২৬ খ্রি.)সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি(বিসিডিএস)নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিসিডিএস নেত্রকোণা জেলা শাখার সভাপতি আব্দুর রউফ,সিনিয়র সহ-সভাপতি এডভোকেট কাইয়ুম খান উত্থান,সহ-সভাপতি ফরহাদ আহম্মেদ এবং সহ-সভাপতি সনজিৎ কুমার সাহা রায় রিন্টুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত দেশের ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থের পরিপন্থী।এর ফলে লাইসেন্স বিহীন অবৈধ ওষুধ বিক্রির সুযোগ সৃষ্টি হবে এবং দেশের স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।মানববন্ধনে অবিলম্বে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
তারা আরও বলেন,দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে।ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পূর্বের মতো বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির সম্পৃক্ততা বহাল রাখার দাবি জানান।
খুলনা অফিস: নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আওয়ামী লীগবিরোধী মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁও রেলগেটে শ্রমিক দল নেত্রী নাসিমা বেগমের ওপর বোমা হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় খিলগাঁও রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বোমার আঘাতে গুরুতর আহত নাসিমা বর্ত ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ...
বেনাপোল প্রতিনিধি: সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)- ...
সব মন্তব্য
No Comments